August 17, 2026, 2:25 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ৪ জন আটক, আদালতে প্রেরণ

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে এক যুবক, এক যুবতী এবং দেহ ব্যবসা চক্রের দুই দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে নতুন বাজার এলাকার প্রদীব কুমারের বাড়িতে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন। আটকরা হলেন— শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের শামীম আহমেদের ছেলে মো. জাহিদ (২২), ছত্রাজিতপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মোসা. মাশরুফা (২১), দেহ ব্যবসা চক্রের কথিত মূলহোতা কাকলী ওরফে তানিয়া (৩১) এবং নতুন বাজার এলাকার আনন্দ কুমারের ছেলে শ্রী প্রদীব কুমার (২৫)।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বাইরে থেকে নারী-পুরুষ এনে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল। রোববার দুপুরে জাহিদ ও মাশরুফাকে বাড়িতে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাদের অনুসরণ করেন। পরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় বাড়ির মালিক প্রদীব কুমার ও কাকলী ওরফে তানিয়াকেও আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটকের পর উত্তেজিত জনতা জাহিদকে মারধর করে বলেও জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে থানায় নিয়ে আসে। সোমবার (১৩ জুলাই) তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুক কর্নার