August 17, 2026, 6:00 pm
শিরোনাম :
মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ

খুলনায় স*ন্ত্রাসীদের গু*লিতে সাংবাদিক নি*হত, আ*হত ১

Reporter Name

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন শলুয়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে এমদাদুল হক মিলন (৪৫) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। এসময় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে একজন পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে বাজারের একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
নিহত এমদাদুল হক মিলন শলুয়া বাজার এলাকার মোঃ বজলুর রহমানের ছেলে এবং আহত দেবাশীষ বিশ্বাস একই এলাকার রবিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি।
প্রতক্ষ‌্যদর্শী চা‌য়ের দোকানি ব‌লেন, রাত ৯ টার দি‌কে ২ টি মোটরসাইকেল‌যো‌গে ৪ জন সন্ত্রাসী ওই চা‌য়ের দোকা‌নে আসে। উপ‌স্থিত জনতা কিছু বু‌ঝে ওঠার আগে ফাঁকা গু‌লি ক‌রে। স্থানীয়রার দিক‌বি‌দিক ছুটাছু‌টি ক‌রতে থাকে।
এসময় দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী চা‌য়ের দোকা‌নে ভেত‌রে গি‌য়ে এমদাদু‌লের মাথায় পিস্তল ঠে‌কি‌য়ে গু‌লি করে। এতে ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয়। পরবর্তী‌তে তারা স্থানীয় পশু চি‌কিৎসক দেবাশী‌ষের মাথায় গু‌লি করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যায়। তার অবস্থা আশংকাজনক।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) ত ম রোকনুজ্জামান বলেন, শলুয়া বাজারে ২ জন গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজন মারা গেছে। আরএকজন চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) অমিত কুমার বর্মন বলেন, “শলুয়া বাজারের একটি চায়ের দোকানে গুলিবিদ্ধ হয়ে এমদাদুল নামে এক ব্যক্তি মারা গেছেন এবং দেবাশীষ নামে এক পশু চিকিৎসক গুলিবিদ্ধ হয়েছেন।
আমরা যতোটুকু শুনেছি এমদাদুল সাংবাদিকতা করতেন এবং শলুয়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তাৎক্ষণিকভাবে হত্যার বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে।”



ফেসবুক কর্নার