August 15, 2026, 6:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি

মোঃ ইসমাইল হোসেন

আমাদেরকে অনেক লোভ দেওয়া হয়েছে, সবগুলা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত ‘রক্তাক্ষরে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আমরা জনগণের সাথে বেইমানি করব না। জুলাইতে যারা নিহত হয়েছে, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করতে হবে। শুধু কয়টা টাকা দিয়ে পরিবারকে নয়, তাদের স্মৃতিকে জাতির সামনে তুলে ধরতে হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান নিলেও নির্বাচনের পর সরকার সেসব প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হচ্ছে না বলে দাবি করেন তিনি।
এদিকে, বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের গণরুম ও গেস্টরুম সংস্কৃতি আর ফিরতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে



ফেসবুক কর্নার