August 17, 2026, 7:57 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

এইচএসসি ফরম পূরণের টাকা আত্মসাৎ: নাটোরে কলেজের অফিস সহকারী গ্রেপ্তার

মনজুরুল ইসলাম নাটোর

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই ২০২৬) দুপুরে লালপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
পুলিশ জানায়, গত ১২ মার্চ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সূচি এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য প্রয়োজনীয় টাকা, ছবি ও কাগজপত্র অফিস সহকারী অমিত কুমার সরকারের কাছে জমা দেন। অভিযুক্ত তাকে আশ্বস্ত করেন যে, তিনি নিজেই ফরম পূরণের সব কার্যক্রম সম্পন্ন করবেন।
পরবর্তী সময়ে সূচি ফরম পূরণের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বিভিন্ন সময়ে কাজ সম্পন্ন হওয়ার আশ্বাস দিতে থাকেন। কিন্তু ২৯ জুন প্রবেশপত্র বিতরণ শুরু হলেও নানা অজুহাতে তাকে কলেজে না আসতে বলা হয়। পরদিনও প্রবেশপত্রে সমস্যা রয়েছে বলে জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত।
সন্দেহ হলে ১ জুলাই শিক্ষার্থীর বাবা-মেয়ে কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পরে কলেজের তথ্য যাচাই করে জানা যায়, ইসরাত জাহান সূচির ফরমই পূরণ করা হয়নি। একইভাবে আরও সাতজন শিক্ষার্থীর ফরম পূরণের টাকাও আত্মসাতের অভিযোগ উঠে।
এ ঘটনায় ইসরাত জাহান সূচির পরিবারের পক্ষ থেকে লালপুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযুক্ত অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন প্রতারণা অত্যন্ত গুরুতর অপরাধ। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি অন্য কোনো শিক্ষার্থী একই ধরনের প্রতারণার শিকার হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার