August 17, 2026, 2:25 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নাচোলে বিএনপির বিক্ষোভ মিছিল

Reporter Name

নাচোল  প্রতিনিধি ঃ
 ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে নাচোল পৌর ও  উপজেলা বিএনপি আয়োজনে এবং সাবেক এমপি আমিনুল ইসলামের নির্দেশনায় এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নাচোল ডাকবাংলো চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাচোল বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল,পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা,কসবা ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকারিয়া আল মেহরাব,উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ,বিএনপি নেতা আলাউদ্দিন,তসলিম উদ্দিন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে নেতারা,বলেন,একটি ফ্যাসিবাদ চক্র নির্বাচন বানচাল করতেই হাদির ওপর এমন হামলা করেছে।এহামলায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।ফ্যাসিবাদের ঠাই আর এই বাংলায় হবে না।অপরাধীদেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো।



ফেসবুক কর্নার