August 19, 2026, 2:30 pm
শিরোনাম :
সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর সন্ধান মিলছে না, ক্যামেরায় ধরা পড়েনি গত এক মাসে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা পল্লীবিদ্যুৎ ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২ আটক ২ বেপরোয়া অটোরিকশা ও অবৈধ চার্জিং নিয়ে বাড়ছে জনউদ্বেগ পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে আপন ফুফাকে যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দিপু মনি

কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

চিকিৎসার জন্য ভারতে গিয়ে আর দেশে ফেরা হলো না কুষ্টিয়ার তরুণ সাংবাদিক দেবাশিস দত্তের (৩৭)। দেশে ফেরার নির্ধারিত দিনেই কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি, তার স্ত্রী আফসানা শিম্মিন (২৫), দুই বছরের শিশুপুত্র শর্ণশিষ দত্ত ও তার শ্বশুর। এ ঘটনায় কুষ্টিয়ার এই পরিবারের চারজনসহ মোট ৯ জন মারা যান।
বুধবার (১৯ আগস্ট) ভোররাতে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত দেবাশীষ দত্ত কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, আজকের পত্রিকা ও চ্যানেল নাইন এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা যায়, উন্নত চিকিৎসার উদ্দেশে গত ৩ আগস্ট স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে ভারতে যান দেবাশিস। সেখানে কলকাতার পাশাপাশি তারা চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেও গিয়েছিলেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে বেঙ্গালুরু থেকে বিমানে কলকাতায় ফেরেন তারা। বুধবারই দেশে ফেরার কথা ছিল তাদের।

এদিকে, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক সমাজ ও স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।



ফেসবুক কর্নার