August 17, 2026, 5:11 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

কৌশলে রাসায়নিক ছিটিয়ে বিকাশ এজেন্টের ৫ লাখ টাকা লুট

সাব্বির আহমেদ নলছিটি পিরোজপুর প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিমনবি বাজার এলাকায় বিকাশের এক এজেন্ট কর্মীর কাছ থেকে কৌশলে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীর চোখে-মুখে রাসায়নিক জাতীয় পদার্থ ছিটিয়ে সাময়িকভাবে দৃষ্টিশক্তি ঝাপসা করে দিয়ে টাকাভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
বুধবার (৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আশরাফুল নামে ওই কর্মী ঝালকাঠি শহরের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানে কর্মরত। প্রতিদিনের মতো তিনি প্রতিষ্ঠানের পাঁচ লাখ টাকা নিয়ে কাঁঠালিয়া উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিমনবি বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পথরোধ করে। একপর্যায়ে তারা তার চোখে-মুখে রাসায়নিক জাতীয় পদার্থ নিক্ষেপ করে। এতে তিনি সাময়িকভাবে স্বাভাবিকভাবে দেখতে না পারলে দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করেন।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওয়াহিদুর রহমান বলেন, তাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া অর্থ উদ্ধারের দাবি জানান।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার