August 16, 2026, 12:45 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ডেটিং অ্যাপে হৃতিক, তবে কি সাবার সঙ্গে সম্পর্কে ফাটল?

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

মোঃ ইসমাইল হোসেন

খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগামীকাল বৃহস্পতিবার ‘ইংরেজি নববর্ষ’ উপলক্ষে আজ বুধবার দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান।
মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুনের এ আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য জোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা।’
একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব, এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবিলা করে একটি সাম্য ও ন্যায়ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব।’

মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।’
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সব ষড়যন্ত্রকে প্রতিহত করে এ নির্বাচন ও গণভোট আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে—নতুন বছরে এটিই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।



ফেসবুক কর্নার