August 17, 2026, 11:15 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

গণঅধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ-পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ড্রেজার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাফিজুল ইসলাম হাফিজ (৩১) এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাঐখোলা গ্রামের কমল মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানান, গণঅধিকার পরিষদ নেতা হাফিজসহ বেশ কয়েকজন মিলে জালালপুর, আড়কান্দি ও পাড়ামোহনপুরসহ আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছে।

রোববার রাতে ড্রেজারের বাল্কহেডের ইঞ্জিনের অংশে সহযোগীদের সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হাফিজ। সোমবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এনায়েতপুর থানা ও চৌহালী নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার