August 17, 2026, 6:03 pm
শিরোনাম :
গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার

ঘরহীন স্বেচ্ছাসেবক দল নেতার আশ্রয় বিএনপি কার্যালয়ে

জালাল নাটোর নলডাঙ্গা প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নির্যাতনের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম অমি ঘরবাড়ি না থাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। কাঁথা, বালিশ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে তিনি এখন সেখানেই বসবাস করছেন।

জাহিদুল ইসলাম অমি উপজেলার মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এবং বাঁশিলা গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির রাজনীতি করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক কারণে পরিবার ভেঙে গেছে, স্ত্রী, সন্তান ও পিতাও তাকে ছেড়ে চলে গেছেন। বর্তমানে তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন এবং কাজ শেষে দলীয় কার্যালয়েই রাত কাটান।

সরেজমিনে দেখা যায়, উপজেলা মাধনগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কাঁথা, বালিশ, তোষকসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে অবস্থান করছেন তিনি। ঝড়-বৃষ্টি কিংবা রোদ—সব পরিস্থিতিতেই দলীয় কার্যালয়ই এখন তার একমাত্র আশ্রয়স্থল।

বাঁশিলা ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রায়হান মিনা এবং ছাত্রদল কর্মী শাকিল খান বলেন, জাহিদুল ইসলাম অমি অত্যন্ত অসহায় ও দলপ্রেমী একজন নেতা। বাধ্য হয়েই তিনি দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে তার জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করার দাবি জানান।

জাহিদুল ইসলাম অমি বলেন, বছরের পর বছর অন্যের বাড়িতে থেকেছি। রাজনৈতিক কারণে পরিবার হারিয়েছি। অনেক প্রতিশ্রুতি পেলেও বাস্তবে কেউ পাশে দাঁড়ায়নি। তিনি রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের কাছে জীবিকা ও স্থায়ীভাবে বসবাসের একটি ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান।



ফেসবুক কর্নার