August 15, 2026, 6:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

অভয়নগর প্রতিবেদক

 গ্ল্যামারাস চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বরাবরই স্টাইল ও ফ্যাশনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব ও সাহসী উপস্থিতি সবসময়ই ভক্তদের নজর কাড়ে। এবার একদমই ভিন্নধর্মী, সাহসী ও বোল্ড লুকে একগুচ্ছ ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছেন এই জনপ্রিয় নায়িকা।

সম্প্রতি নিজের ভেরিফায়েড হ্যান্ডেলে ছবিগুলো পোস্ট করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘ডাক্তার বলেছিলেন ‘আরও রোদ নিতে।’ আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছি।’ মূলত ডাক্তারের দেওয়া রোদে থাকার পরামর্শকে রসাত্মকভাবে ফুটিয়ে তুলতেই এই রোদমাখা ফটোশুট করেছেন তিনি।

শেয়ার করা ছবিগুলোতে নুসরাত ফারিয়াকে রিল্যাক্সড মুডে দেখা গেছে। নীল আর সাদার আবহে তার প্রতিটি ক্লিকই ছিল চোখধাঁধানো। হালকা নীলচে-সবুজ রঙের বিকিনিতে ধরা দিয়েছেন।
এর ওপর তিনি জড়িয়ে নিয়েছেন সাদা-নীল জ্যামিতিক প্রিন্টের কিমোনো, যা তার লুকে যোগ করেছে আভিজাত্য। ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে ফারিয়ার চোখে ছিল ট্রেন্ডি বাদামি লেন্সের রোদচশমা। যা তার লুকে প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছে।
হাতে ফারিয়া পরেছেন মানানসই ঘড়ি ও রঙিন ব্রেসলেট। বিশেষ নজর কেড়েছে তার কোমরের পাতলা মেটালিক বেল্ট বা বেলি চেইন, যা তার ফিটনেসকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে।
কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘অভিজাত সৌন্দর্যের উপস্থিতি।’ আরেকজন লিখেছেন, ‘পরীর পর তুমিই সুন্দর।



ফেসবুক কর্নার