August 16, 2026, 12:45 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ইউপিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রত্যাহার, সমঝোতার পরও নানা প্রশ্ন ইবি থানায় মামলা বাণিজ্যের অভিযোগ, নিরপরাধদের আসামি করার দাবি বিএনপির মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল, আলোচনায় একাধিক মন্ত্রণালয় গান আর গিটারের সুরে আজও অমর আইয়ুব বাচ্চু চা-বাগান থেকে যুবক-যুবতীর মরদেহ উদ্ধার ভারতের স্বাধীনতা দিবসে জয়ার অংশগ্রহণ নিয়ে কটাক্ষ শ্রীলেখার ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ ডেটিং অ্যাপে হৃতিক, তবে কি সাবার সঙ্গে সম্পর্কে ফাটল?

তারেক রহমানের এনআইডি নিবন্ধন সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) এনআইডি সংক্রান্ত যাবতীয় কাজ শেষ করেন তিনি।
এর আগে, ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তারেক রহমান। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তিনি। সেখানে তার ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তিনি।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান।

এদিকে, একসঙ্গে তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন।



ফেসবুক কর্নার