August 15, 2026, 9:18 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

দারুণ খবর দিলেন মোনালিসা

অভয়নগর প্রতিবেদক

একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা শোবিজ অঙ্গন থেকে দূরে সরে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মিষ্টি হাসি ও নিপুণ অভিনয় দিয়ে লাখো-কোটি ভক্তের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন তিনি। তবে অভিনয়ে এখন নিয়মিত না হলেও অগণিত ভক্ত রয়েছে তার। সেই ভক্তদের জন্য দিলেন দারুণ খবর। বিরতি ভেঙে অভিনয়ে ফিরেছেন তিনি।

সম্প্রতি ‘ট্র্যাপড’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রকাশ পেয়েছে। যেখানে গায়ক হৃদয় খানের সঙ্গে অভিনয়ে করেছেন তিনি। প্রায় ৩০ মিনিটের শর্ট ফিল্মটি নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে নির্মিত। টানটান উত্তেজনা, প্রেম আর নাটকীয় রহস্যে পরিপূর্ণ এটি। হৃদয় খান, মোনালিসা ছাড়াও এতে নিউইয়র্কের স্থানীয় অনেক শিল্পীরা এতে অভিনয় করেছেন।

প্রসঙ্গত, ২০১২ সালে বিয়ের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পেরিয়ে ২০১৩ সাল থেকে নিজেকে নতুন করে গুছিয়ে নেন মোনালিসা। শুরুতে একটি বাংলা টেলিভিশন চ্যানেলে কাজ করলেও পরবর্তীতে নিজের দীর্ঘদিনের ভালোলাগা থেকে প্রসাধনী শিল্পে যুক্ত হন। অভিনয় ও মডেলিং তার ভালোবাসা হলেও মেকআপকে তিনি নিজের প্যাশন হিসেবেই বেছে নিয়েছেন।



ফেসবুক কর্নার