August 15, 2026, 8:42 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ফুলবাড়ীতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ১৪ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকার বাসিন্দা মোঃ আজিজার রহমান (৪২)।
জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা বাড়াইতারী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আজিজার রহমানের নিজ বসতবাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের ডিবি শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার