August 17, 2026, 3:18 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

বন্যার্তদের পাশে দিন-রাত কাজ করছেন বোয়ালখালীর ইউএনও

মোসলেম উদ্দিন বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। সরকারি ত্রাণ কার্যক্রমের পাশাপাশি তিনি দুর্গম এলাকায় গিয়ে নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দিচ্ছেন। তাঁর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় প্রশাসনের তত্ত্বাবধানে চাল, ডাল, শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় পানি, শিশুখাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। অনেক দুর্গম এলাকায় নৌকাযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। একই সঙ্গে আশ্রয়কেন্দ্রগুলো নিয়মিত পরিদর্শন করে দুর্গত মানুষের সার্বিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন ইউএনও।

ত্রাণ বিতরণকালে ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন খাদ্য বা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের শুরু থেকেই ইউএনও মেহেদী হাসান ফারুক মাঠপর্যায়ে থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তাঁর আন্তরিকতা, মানবিক আচরণ ও দ্রুত পদক্ষেপ বন্যাদুর্গত মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। প্রশাসনের এই কার্যক্রমকে তারা সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।



ফেসবুক কর্নার