August 15, 2026, 6:59 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহের বার্তা ৫ রাষ্ট্রদূতের

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।

বাংলাদেশের সাথে সম্ভাবনাময় ভবিষ্যৎ ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাজ করে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ৫টি দেশের রাষ্ট্রদূত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনভারসেশনের এক সেশনে যুক্ত এমনটাই জানান তারা।

তাদের মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, কসভো, জার্মানি, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত। জানান, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী তাদের দেশ।
ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জেওমস গোল্ডম্যান বলেন, বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য। এছাড়া জলবায়ু সহনশীল পরিস্থিতি তৈরিতেও কাজ করছে তার দেশ। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, অন্তর্ভুক্তিমূলক সককার ব্যবস্থা গঠনে বাংলাদেশের পাশে থাকবে সিউল।

অপরদিকে, বাংলাদেশে নিযুক্ত কসভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, ছোট দেশ হলেও বাংলাদেশে সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে তার দেশ। এছাড়া, আস্থার সম্পর্ক বজায় রেখে উন্নয়ন ও বাণিজ্যিক সম্পর্ককে দৃঢ় করতে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করবে বলে জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজ।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, শিক্ষা, জলবায়ু ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ইতিবাচক গুরুত্ব দেয় অস্ট্রেলিয়া



ফেসবুক কর্নার