August 15, 2026, 11:27 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাংলাদেশ-ভারত পারস্পরিক আটক মৎস্যজীবীদের প্রত্যাবাসন সম্পন্ন

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

আজ বিকেলে ভারতে আটক ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবী এবং বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীর পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র রেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে। একইসাথে, ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করে। এসময়, ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশের তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরের মাধ্যমে ভারতের মেঘালয়ে আটক থাকা ৬ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আজকেই বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে বলে আশা করা যাচ্ছে। এ বিষয়ে বিজিবি ও বিএসএফ একত্রে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহণ মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।



ফেসবুক কর্নার