August 15, 2026, 6:58 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বাগেরহাট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা

Reporter Name

রায়হান শেখ, মোল্লাহার,বাগেরহাট প্রতিনিধি।
জাতীয় রাজনীতির চলমান প্রেক্ষাপটে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য প্রার্থী নির্ধারণ নিয়ে তৃণমূল পর্যায়ে আলোচনা বাড়ছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে একাধিক নাম আলোচনায় থাকলেও এ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর নাম বিশেষভাবে উঠে আসছে।
স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক পর্যবেক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাংগঠনিক অভিজ্ঞতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে শেখ ওয়াহিদুজ্জামান দিপু তৃণমূল পর্যায়ে পরিচিত ও গ্রহণযোগ্য একটি নাম হিসেবে বিবেচিত হচ্ছেন। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাঁর নিয়মিত উপস্থিতি দলীয় সংগঠনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ কেন্দ্রিক এই জেলার রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের ঐক্য ও সাংগঠনিক শক্তিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী মনে করছেন, এসব দিক বিবেচনায় শেখ ওয়াহিদুজ্জামান দিপু বাগেরহাট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকতে পারেন।
তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, সাংগঠনিক মূল্যায়ন, মাঠপর্যায়ের বাস্তবতা ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে বাগেরহাট-১ আসনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এদিকে প্রার্থী নির্ধারণকে ঘিরে বাগেরহাট-১ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে।



ফেসবুক কর্নার