August 17, 2026, 4:10 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

বেনাপোলে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী আটক

Reporter Name
Oplus_131072

 

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট কাস্টসসে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (১৫ (ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস তাদের টাকাসহ তাদের আটক করে।

আটক দুই নারী হলেন-ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থানার রায়পুর গ্রামের আনন্দ বৈদ্যর স্ত্রী রিনা বৈদ্য (৩৭) ও  একই এলাকার মৃত সানোয়ার শাহাজীর স্ত্রী মুক্তি শাহাজি (৫৪)।

কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার  ভারত থেকে পাসপোর্টধারী দুই নারী বাংলাদেশে প্রবেশের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে কস্টমস স্ক্যানিং তল্লাশি কেন্দ্রে  তাদের ব্যাগ তল্লাশি করে বাংলাদেশি ১৭ লাখ টাকা জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতীয় দুই নারী জানায়, তারা এক হাজার টাকার বিনিময়ে ওই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জব্দ করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।



ফেসবুক কর্নার