August 17, 2026, 8:39 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

বেহাল সড়কে থমকে জনজীবন, অবহেলায় মঠবাড়িয়ার ভেড়নতলা

অভয়নগর প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পরিচিত স্থান ‘ভেড়নতলা’ এখন অবহেলা ও ভগ্নদশার প্রতীকে পরিণত হয়েছে। একসময় প্রাকৃতিক পরিবেশ, খোলা মাঠ ও নিরিবিলি পথের কারণে এলাকাটি ছিল শহুরে কোলাহল থেকে মুক্তির আশ্রয়স্থল। প্রতিদিন নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর থাকলেও বর্তমানে বেহাল সড়কের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভেড়নতলার প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বৃষ্টি হলে রাস্তা কাদায় পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলায় ঢেকে যায় আশপাশ। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং সাধারণ মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একসময় পৌরসভা থেকে ভেড়নতলা পর্যন্ত ভ্যান বা অটোরিকশা ভাড়া ছিল ৩০ টাকা। বর্তমানে সড়কের বেহাল অবস্থার কারণে ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়। অনেক চালক এ রাস্তায় যেতে অনীহা প্রকাশ করছেন।
এলাকাবাসীর ভাষ্য, “একসময় এটি ছিল আমাদের প্রশান্তির ঠিকানা। এখন রাস্তার কারণে কেউ আসতে চায় না, সন্ধ্যার পর এলাকা প্রায় জনশূন্য হয়ে যায়।”
যোগাযোগ ব্যবস্থার দুরবস্থার কারণে সম্ভাবনাময় এ এলাকায় বসতি গড়ার পরিকল্পনাও অনেকে বাতিল করছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত সড়ক সংস্কার ও টেকসই উন্নয়নের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিলে ভেড়নতলা আবারও ফিরে পাবে তার প্রাণচাঞ্চল্য।



ফেসবুক কর্নার