August 15, 2026, 10:24 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নিয়ে মুখ খুললেন ঋতাভরী

অভয়নগর প্রতিবেদক

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। রূপ আর অভিনয়ের জাদুতে দুই বাংলাতেই তার ভক্তের সংখ্যা অগণিত। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রেম নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী।

সেই আড্ডায় এক ভক্ত প্রশ্ন করেন, ‘শুনেছি আপনি নাকি বয়সে বড় ও পরিণত পুরুষদের পছন্দ করেন? ব্যক্তিগত বিষয়ে এমন প্রশ্নে বিরক্তি প্রকাশ না করে হেসেই উত্তর দিয়েছেন ঋতাভরী। তিনি স্পষ্ট জানান, ‘তথ্যটি একেবারেই সঠিক নয়।’

ঋতাভরীর বর্তমান প্রেমিক সুমিত আরোরা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য ও সংলাপ লেখক। শাহরুখ খানের ‘জাওয়ান’ থেকে শুরু করে ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’ বা ‘ফ্যামিলি ম্যান’-এর মতো আলোচিত সব কাজের পেছনে রয়েছে সুমিতের কলম। দীর্ঘদিনের প্রেমের পর সুমিতের সঙ্গে ইতোমধ্যে বাগদানও সেরে ফেলেছেন ঋতাভরী।

এর আগে এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন এই অভিনেত্রী। বিয়ের কথা চূড়ান্ত হলেও ব্যক্তিগত কারণে শেষ পর্যন্ত সেই সম্পর্ক থেকে সরে আসেন ঋতাভরী। এছাড়াও নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গেও প্রেম ছিল- এমনটাও শোনা যায়। ঋতাভরীর প্রেমিকদের মাঝে প্রায় সবারই বয়সের ব্যবধান অনেকটাই। তাই বয়সে বড় পুরুষে আসক্তির বিষয়টিও অস্পষ্ট রাখলেন ।



ফেসবুক কর্নার