August 17, 2026, 7:53 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

মনিরামপুরে আলোছায়া বৃত্তি প্রকল্প-২০২৫ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

মাসুদ রায়হান স্টাফ রিপোর্টারঃ।
 নেহালপুরের শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আলোছায়া বৃত্তি প্রকল্প-২০২৫ অনুষ্ঠিত হয়। আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে উক্ত আলোছায়া বৃত্তি প্রকল্পে মনিরামপুর উপজেলার ৫২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে।
আর্তমানবতার সেবায় স্বনামধন্য সামাজিক প্রতিষ্ঠান আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থা প্রতি বছরের ন্যায় এ বছর ও বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। শত শত অভিভাবক ও এলাকার সুধীজনের উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
পরীক্ষা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডঃ মোঃ রিপুল কবীর, প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল বারী, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ বাহারুল ইসলাম,মোঃ আরিফুল ইসলাম বিসিএস(কৃষি), বাংলাদেশ সুপ্রীম কোর্টের সম্মানীত আইনজীবী মোঃ হাসানুর রহমান, সংস্থার ভাইচ চেয়ারম্যান মৃত্যুঞ্জয় বিশ্বাস।
আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার প্রকল্প পরিচালক মোঃ কামাল হোসেন বলেন এটি একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, আর্ত মানবতার সেবায় দীর্ঘদিন যাবৎ আমরা সংস্থাটি পরিচালনা করে আসছি এবং সংস্থার পক্ষ থেকে আমি সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি। তিনি আরো বলেন শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য সংস্থার পক্ষ থেকে আমরা এ বৃত্তি পরীক্ষাটির আয়োজন করে থাকি কিন্তু বিগত বছরের তুলনায় এ বছর অংশগ্রহনকারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে।
এ পরীক্ষা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মোঃ সোহেল রানা, শামসুন্নাহ রাবেয়া, শিমুল হোসেন, আবু জাকারিয়া, এনামুল হক, ইমরান হোসেন, আলমগীর হোসেন, সাগর হোসেন, হেলাল উদ্দিন, আব্দুল্লাহ জেহাদি, আল মুকাদ্দাস, হুমায়ুন কবির, রাশেদুল ইসলাম প্রমুখ।



ফেসবুক কর্নার