August 19, 2026, 3:22 pm
শিরোনাম :
আগের সরকার বলত ‘সব বন্ধ কর, দেখাই আগে কী ছিল’: জাহেদ বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর সন্ধান মিলছে না, ক্যামেরায় ধরা পড়েনি গত এক মাসে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা পল্লীবিদ্যুৎ ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২ আটক ২ বেপরোয়া অটোরিকশা ও অবৈধ চার্জিং নিয়ে বাড়ছে জনউদ্বেগ পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের

আনোয়ার হোসেন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে উচ্চশব্দে গানবাজনার প্রতিবাদ করতে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষার্থী শিক্ষার্থীরা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে নয়, পরীক্ষার প্রস্তুতির স্বার্থে উচ্চশব্দে গানবাজনা বন্ধ কিংবা শব্দের মাত্রা কমানোর অনুরোধ জানাতে সেখানে গিয়েছিল। কিন্তু তাদের কথা শোনার পরিবর্তে পুলিশের একটি অংশ লাঠিচার্জ ও ছররা গুলি নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেন তিনি। এতে কিশোর ও শিশু শিক্ষার্থীসহ অনেকে আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, পুলিশ প্রশাসনের ভেতরে বিগত সরকারের প্রতি আনুগত্যশীল কোনো গোষ্ঠী এখনো সক্রিয় আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদঘাটন করে দায়ী পুলিশ সদস্যদের চিহ্নিত করে দ্রুত বরখাস্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে দায়িত্বে থাকা পুলিশ লাইনের ইনচার্জের ভূমিকা তদন্তের আহ্বান জানান। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।



ফেসবুক কর্নার