August 17, 2026, 9:17 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার

ইসমাইল হোসেন

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। গ্ল্যামার জগতের বাইরে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও তিনি নিয়মিত সরব থাকেন। এবার সেই ধারাবাহিকতায় রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মা ও শিশুদের স্বাস্থ্য অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করলেন এই অভিনেত্রী।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের একটি কনভেনশন হলে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অংশ নেন নাবিলা। সেখানে তিনি সরকারি চিকিৎসাকেন্দ্রে মানসম্মত মাতৃ ও নবজাতক সেবা নিশ্চিত করার তাগিদ দেন। একই সঙ্গে বাল্যবিয়ে ও কিশোরী গর্ভধারণের মতো ব্যাধি রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ের আগে নাবিলা রংপুর বিভাগের ‘জননী’ প্রকল্পের অধীনে চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে উপস্থিত হয়ে মা ও নবজাতকের সার্বিক সেবার মান প্রত্যক্ষ করেন তিনি। এ সময় গর্ভকালীন ও প্রসবপরবর্তী সেবা নিতে আসা নারী, তাঁদের স্বজন, বাল্যবিয়ে রোধে কাজ করা কিশোরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রিয় এই তারকা।
গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে নাবিলা বলেন, ‘সরকারি চিকিৎসাকেন্দ্রে সাধারণ মানুষ যেন উন্নত সেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। প্রত্যন্ত চরাঞ্চল ও দুর্গম এলাকায় সময়মতো স্বাস্থ্যসেবা ও রোগী স্থানান্তরের (রেফারেল) কার্যকর ব্যবস্থা থাকার কোনো বিকল্প নেই। স্বাস্থ্যকর্মীদের উপযুক্ত প্রশিক্ষণ, সঠিক জায়গায় নিয়োগ ও কাজ করার সুন্দর পরিবেশ নিশ্চিত করা গেলে চিকিৎসাসেবার প্রতি মানুষের আস্থা বহুলাংশে বেড়ে যাবে।’
স্বাস্থ্য খাতে সরকারি বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘একটু বাড়তি মনোযোগ আর বিনিয়োগ পেলে রংপুর অঞ্চলের প্রতিটি মা ও নবজাতক নিরাপদে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে। সরকারের পাশাপাশি ‘জননী’ প্রকল্পের মতো উদ্যোগগুলো এ লক্ষ্যেই চমৎকার কাজ করে যাচ্ছে।’
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তদারকিতে কোরীয় সংস্থা ‘কোইকা’ -এর অর্থায়নে এবং ‘সেভ দ্য চিলড্রেন’-এর কারিগরি সহায়তায় কাজ করছে ‘জননী’ প্রকল্প। ‘আরডিআরএস বাংলাদেশ’ পরিচালিত এই প্রকল্পটি রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
উক্ত সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেনের শীর্ষ কর্মকর্তা ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, ডা. উজ্জ্বল কুমার রায়, মোহম্মদ ফরাজদুক ভূঞা এবং আশফাক জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার