August 17, 2026, 2:25 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুবেল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার খাজুরা তেলপাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
নিহত রুবেল হোসেন বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি খাজুরা তেলপাম্প সংলগ্ন তেলি ধান্যপোড়া গ্রামের মুনতাজ ঢালীর ছেলে। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রুবেলের মরদেহের কফিন নিয়ে খাজুরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তবে এ বিষয়ে দলীয় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার আব্দুর রবের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত রাব্বি নিহত রুবেল হোসেনের ছোট বোনের দেবর।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার