August 15, 2026, 7:00 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

শক্তিশালী অর্থনীতি গড়তে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ

ইসমাইল হোসেন

ভঙ্গুর অর্থনীতি থেকে শক্তিশালী অর্থনীতির পথে দেশকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোববার (২৬ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ব্যয়ের হিসেব স্বচ্ছভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতি খাতেও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার কাজ করছে।

তিনি আরও জানান, ব্লু ইকোনমিতে বিনিয়োগে ইউরোপের বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে এবং এ বিষয়ে আলোচনা এগিয়ে চলছে। দিনক্ষণ বা চাঁদ দেখে নয়, নির্ধারিত প্রক্রিয়াতেই বিনিয়োগ বাস্তবায়ন হবে।

এছাড়া দীর্ঘমেয়াদে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেও অবহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।



ফেসবুক কর্নার