August 17, 2026, 5:11 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

শিবচরে বিএনপি মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে মশাল মিছিল

Reporter Name

মোঃ সাইফুল ইসলাম আকাশ, শিবচর উপজেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা সাবেক আহ্বায়ক কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচর উপজেলার হাতিরবাগান মাঠ থেকে এই মশাল মিছিল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি হাতিরবাগান মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। মশাল হাতে শ্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া সাজু মোল্লা, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদা এবং স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিনের ত্যাগী ও মাঠের নেতা কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।



ফেসবুক কর্নার