August 15, 2026, 11:27 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

‘সংসার টেকেনি বলে তাহসান-মিথিলা ও রোজাকে খারাপ ভাবা ঠিক নয়’-ছন্দা বিনতে সুলতান

অভয়নগর প্রতিবেদক

গত বছর মাত্র চার মাসের পরিচয়ে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। বছরের শুরুতেই সেই বিয়ে ভাঙার খবর প্রকাশ্যে এসেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা চলছে। দুজনের ঘনিষ্টজনেরা জানিয়েছেন, বিয়ের পর তাহসান চেয়েছিলেন ব্যক্তিগত ও নিরিবিলি জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখা। অন্যদিকে রোজা নতুন পরিচিতি ও সামাজিক পরিসর উপভোগ করছিলেন।

এই ভিন্ন জীবনধারার কারণে ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। শুরুতে দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও মতের অমিল প্রকট হয়ে যাওয়ায় পারস্পরিক সম্মানের জায়গা থেকে সম্পর্কের ইতি টানা হলো।

সদ্য প্রকাশিত এক পোস্টে নিউইয়র্ক থেকে পরিচালিত ‘ঠিকানা’ টিভির জ্যেষ্ঠ সাংবাদিক ছন্দা বিনতে সুলতান তাহসানকে নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেটিও নেটিজেনদের নজর কেড়েছে। তিনি লিখেছেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় বাসে দাঁড়িয়ে থাকা তাহসান আমার হাতের হ্যান্ড ক্যারিয়ার নিজে তুলে দেন। এত বড়ো মাপের একজন শিল্পীর এতটা বিনয় দেখে আমি মুগ্ধ হয়েছি।’

ছন্দা আরও লিখেছেন, নিউইয়র্কে তাহসানের সঙ্গে কনসার্ট কভার করার সময়ও তিনি দেখেছেন তাহসান একজন বিনয়ী ও আন্তরিক মানুষ। তিনি মন্তব্য করেন, ‘মানুষ অনেক সময় ভুল মানুষকেও ভালোবাসে, কিংবা এক ছাদের নিচে থেকেও সব খুঁজে পায় না। হয়তো তাহসান, মিথিলা ও রোজা তিনজনই ভালো মানুষ। শুধু সংসার টেকেনি বলেই তাদেরকে খারাপ ভাবা ঠিক নয়।’

জানা গেছে, তাহসান গত বছরের জুলাই থেকে আলাদা থাকছেন এবং গত বছরের শেষ দিকে তিনি নিজেই ডিভোর্সের জন্য আবেদন করেছেন। বিচ্ছেদের আবেদন চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হবে।

রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।



ফেসবুক কর্নার