August 17, 2026, 3:15 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

সাপের দংশনে শিশুর মৃত্যু; শোকের ছায়া পরিবার ও এলাকায়

অভয়নগর প্রতিবেদক

 

যশোরের অভয়নগর উপজেলায় সাপের দংশনে জেরিন সুলতানা (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বাসিন্দা জসিম উদ্দিনের কন্যা। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সাপের দংশনের পর জেরিনকে বাঁচানোর জন্য পরিবারের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালান। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। একমাত্র সন্তান নয় হলেও পরিবারের অত্যন্ত আদরের এই শিশুর আকস্মিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, গ্রামীণ এলাকায় বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই সচেতনতা বৃদ্ধি, বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং সাপের দংশনের ঘটনায় দ্রুত চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।
শিশু জেরিন সুলতানার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



ফেসবুক কর্নার