August 19, 2026, 4:59 pm
শিরোনাম :
আগের সরকার বলত ‘সব বন্ধ কর, দেখাই আগে কী ছিল’: জাহেদ বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর সন্ধান মিলছে না, ক্যামেরায় ধরা পড়েনি গত এক মাসে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা পল্লীবিদ্যুৎ ও এলাকাবাসীর সংঘর্ষ, আহত ২ আটক ২ বেপরোয়া অটোরিকশা ও অবৈধ চার্জিং নিয়ে বাড়ছে জনউদ্বেগ পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু, বাসা থেকে মরদেহ উদ্ধার মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ খেলাফত মজলিসের কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক ও তার স্ত্রী-সন্তান-শ্বশুরের মৃত্যু

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা

সুমন ঘোষ ভ্রাম্যমান প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিটি নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে আয়োজিত আলোচনা সভায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন করে সাংগঠনিক ঐক্য ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়



ফেসবুক কর্নার