August 17, 2026, 5:11 pm
শিরোনাম :
দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাজমিস্ত্রি আটক

অভয়নগর প্রতিবেদক

ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।আটক বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে যায়। একা পেয়ে একটি নির্জনে ধর্ষণ চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



ফেসবুক কর্নার