August 17, 2026, 6:46 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

এডভোকেট কামরুজ্জামান মামুনের পক্ষে নাসিরনগরে ব্যতিক্রমধর্মী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা

অভয়নগর প্রতিবেদক
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন-এর পক্ষ থেকে নাসিরনগরে প্রথমবারের মতো ব্যতিক্রমধর্মী ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক গরুর বাজার মাঠ প্রাঙ্গণে উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাই এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম কামরুজ্জামান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আগত শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন বলেন, “আমি নাসিরনগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। নাসিরনগরের বাইরে আমার কোনো ঠিকানা নেই—আপনারাই আমার আপনজন।” তিনি বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ওপর হুমকি ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানান।
অনুষ্ঠান শেষে আগত নেতাকর্মীদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।



ফেসবুক কর্নার