August 17, 2026, 3:12 pm
শিরোনাম :
পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী সৌদি আরবে ১৪ হাজার প্রবাসী গ্রেপ্তার, বহিষ্কার ১৩ হাজার ট্রেনের এসি কামরায় তাণ্ডব! অভিনেত্রী অন্তরা গ্রেপ্তার

এবার খালা পরিচয়ে স্কুল থেকে শিশুকে অপহরণের চেষ্টা, তরুণী আটক

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিশু শ্রেণির এক ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।অপহরণের চেষ্টার শিকার শিশু শ্রেণির ছাত্রী জান্নাত (৫) তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী জান্নাত ক্লাস করছিল, এ সময় বিদ্যালয়ে ঢুকে সুমাইয়া আক্তার নিজেকে ‘খালা’ পরিচয় দিয়ে শিশু জান্নাতকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষকদের সন্দেহ হওয়ায় জান্নাতের মাকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় সুমাইয়াকে আটক করে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম গণমাধ্যমকে ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, শিশু অপহরণ চেষ্টার ঘটনায় এক তরুণীকে আটক করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটিকে নিরাপদে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

 



ফেসবুক কর্নার