August 17, 2026, 6:46 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র।
শনিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের নিচতলার স্টোররুমে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেন। পরে নির্বাচন অফিসের প্রহরী ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
নির্বাচন কর্মকর্তারা জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোররুমের পেছনের জানালার পাশ দিয়ে আগুন দেওয়া হয়েছে।
খবর পেয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



ফেসবুক কর্নার