August 18, 2026, 12:03 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

কোটচাঁদপুর পৌর জামায়াতের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত “এক লুকমা হারাম খাবো না, কাউকে খেতেও দেব না” — অধ্যাপক মতিয়ার রহমান

অভয়নগর প্রতিবেদক

 

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতের উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সলেমানপুর তেঁতুলতলা পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর–মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“আমি নিজে এক লুকমা হারাম খাবো না, কাউকেও হারাম খেতে দেব না। জনগণের আমানত রক্ষা করা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ইসলামী আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির ঝিনাইদহ-৩ আসনের অ্যাম্বাসেডর হৃদয় আহমেদ।
এছাড়াও বক্তব্য ও উপস্থিতি দেন—
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন,
যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম,
কোটচাঁদপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম,
পৌর ছাত্রশিবিরের সভাপতি সোহেল রানা,
সাবেক সভাপতি আনাস উদ্দিন,
পৌর জামায়াতের দায়িত্বশীল বাবুল হোসেন, শাহাবুদ্দিন শাবু,
মাহফুজুল হক মিন্টু,
মাজেদুল ইসলাম মিন্টু ঢালী,
আহসান হাবিব শামীমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার