August 17, 2026, 6:46 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক বক্স ভাংচুর,আগুন ও লুটপাটের ঘটনায় ৩০০ জনের ওপর মামলা, গ্রেফতার ০৯ জন  

অভয়নগর প্রতিবেদক

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর পর পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকালে সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সদর মডেল থানার ওসি নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে পুলিশ সংকেট অমান্য করে পালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ।
পরে ‘পুলিশের ধাক্কায়র তারা নিয়ন্ত্রন হারিয়েছে’ অভিযোগ তুলে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। এক পর্যায়ে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
রাতে সেনাবাহিনী ও বিজিবির তৎপরতায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ওসি নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম উল্লেখ ও অজ্ঞাত মিলিয়ে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে পুলিশ বক্স ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে শনিবার সন্ধ্যায় পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। বাকী আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে পুলিশ।



ফেসবুক কর্নার