August 15, 2026, 11:24 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জলাবদ্ধতা নিরসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থী ড. ফজলুল হকের

অভয়নগর প্রতিবেদক

নির্বাচিত হলে চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ কে এম ফজলুল হক।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

নগরীর সমস্যা ও সম্ভাব্য সমাধান প্রসঙ্গে ড. ফজলুল হক বলেন, “চট্টগ্রাম শহরের অন্যতম প্রধান সমস্যা হলো জলাবদ্ধতা। বর্তমানে নগরীর খালগুলো বর্জ্যে ভরে গেছে। এই সংকট থেকে উত্তরণে একটি কার্যকর ও টেকসই বর্জ্য অপসারণ নীতিমালা প্রণয়ন জরুরি। পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার রাখা এবং ফুটপাত দখলমুক্ত করা প্রয়োজন।”

হকার পুনর্বাসন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে আমার কিছু সুনির্দিষ্ট ফর্মুলা রয়েছে। বিভিন্ন এলাকায় ‘ফ্লাইয়িং মার্কেট’ ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে সপ্তাহের নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে বাজার বসবে। এতে সাধারণ মানুষ সহজে কেনাকাটা করতে পারবে এবং একদিকে হকারদের পুনর্বাসন হবে, অন্যদিকে শহরের যানজটও কমবে।”

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই জামায়াত প্রার্থী বলেন, “জনসংযোগের সময় আমি দেখেছি, নগরীর বস্তিগুলোতে স্বাস্থ্যসেবা অত্যন্ত অপ্রতুল। অনেক মানুষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিনা মূল্যে চিকিৎসা নেওয়ার সুযোগ পায় না। আবার জেনারেল হাসপাতালেও পর্যাপ্ত সেবা নেই। এসব সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের পরিচালক এবং চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বোর্ড সদস্য আমেনা শাহীন।



ফেসবুক কর্নার