August 16, 2026, 12:24 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত

অভয়নগর প্রতিবেদক

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা জামায়াতে ইসলামীর মহিলা শাখার সমাবেশ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে সমাবেশ স্থগিতের বিষয়টি জানানো হয়। ঘোষণায় বলা হয়,
অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় নারী সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

তখন তিনি বলেন, এটি হবে এমন একটি কর্মসূচি যেখানে জামায়াতের নারী সংগঠনের কর্মীরা প্রথমবারের মতো বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন, কারণ বিভিন্ন এলাকায় তাদের নির্বাচনী কার্যক্রমে বাধা ও নির্যাতনের ঘটনা ঘটেছে।

সমাবেশ স্থগিতের বিষয়ে নতুন কোনো তারিখ বা কর্মসূচি এখনও ঘোষণা করা হয়নি।



ফেসবুক কর্নার