August 18, 2026, 12:00 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

দাঁড়িপাল্লা বিজয়ী হলে কয়রাকে পৌরসভা করা হবে — মাওলানা আবুল কালাম আজাদ

অভয়নগর প্রতিবেদক

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় নির্বাচনী জোটের খুলনা–৬ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কয়রা উপজেলার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। এই জনপদকে পৌরসভায় রূপান্তর করা এখানকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি।
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে অগ্রাধিকারভিত্তিতে কয়রাকে পৌরসভায় উন্নীত করা হবে। কয়রাকে পৌরসভা করা এখন আর বিলাসিতা নয়—এটি সময়ের বাস্তব দাবি। একটি আধুনিক পৌরসভা গঠনের মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিকল্পিত ড্রেনেজ, মানসম্মত স্যানিটেশন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও ঘরে ঘরে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
এছাড়া স্বাস্থ্য ও শিক্ষা খাতে মৌলিক পরিবর্তন এনে উপকূলীয় এই অঞ্চলকে একটি মডেল জনপদে রূপান্তরের প্রতিশ্রুতিও দেন তিনি।
মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দারের সভাপতিত্বে এবং জামায়াত নেতা মোনায়েম বিল্লাহর সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন—
খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আবুল কালাম আজাদ,
কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলার সদস্য অ্যাডভোকেট মো. আবুবকর সিদ্দিক,
নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,
সোনাডাঙ্গা থানা জামায়াতের আমীর শহিদুল্লাহ,
ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার