August 17, 2026, 5:52 pm
শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে সিবিও নেতাদের দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরে হিসাব ব্যবস্থাপনা ও সিবিও ব্যবস্থাপনা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী শ্রী–র আয়োজনে এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড–এর সহযোগিতায় এ প্রশিক্ষণ শুরু হয়। “প্রোমোটিং অপরচুনিটি ফর উইমেন ইম্পাওয়ারমেন্ট” প্রকল্পের আওতায় পল্লী শ্রীর তৃতীয় তলার প্রশিক্ষণ কক্ষে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে পিও শাহেজাদী শিরীন, হিসাবরক্ষক মনোয়ারা খাতুন এবং সিনিয়র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর কৃষ্ণা দাস প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তারা সিবিওর হিসাবরক্ষণ পদ্ধতি, কোষাধ্যক্ষের দায়িত্ব, ক্যাশবুক ও খতিয়ান পরিচালনা, দলগঠন ও দলীয় গতিশীলতা উন্নয়ন, ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা ও আদায় প্রক্রিয়া, সঞ্চয় ব্যবস্থাপনা এবং জেন্ডার সমতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষক শাহেজাদী শিরীন বলেন, সিবিও গঠনের মূল লক্ষ্য হলো গণতান্ত্রিক চর্চা জোরদার করা, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। পাশাপাশি বাল্যবিবাহ, যৌতুক, বহু বিবাহ, যৌন হয়রানি ও অবৈধ তালাকসহ নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাও এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
দুইদিনব্যাপী এ প্রশিক্ষণে মোট ২০ জন সিবিও নেতা অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার