August 17, 2026, 5:54 pm
শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশীয় অস্ত্রসহ থানচিতে কেএনএফের সন্দেহভাজন সদস্য আটক, আদালতে প্রেরণ

তোফাজ্জল হোসেন

বান্দরবানের থানচি উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কেএনএফের (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সন্দেহভাজন সদস্য জৌথান বম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৪ জুলাই) থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
আটক জৌথান বম থানচি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেরুপা পাড়ার বাসিন্দা এবং লাল পিয়াম বমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও ইউপিডিএফের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত থাকে।
অভিযানের ধারাবাহিকতায় শেরকরপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়। শনিবার সেনাবাহিনী তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
থানচি থানার ওসি কানন সরকার বলেন, “সেনাবাহিনী অস্ত্রসহ একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আটক ব্যক্তির সঙ্গে কোনো সশস্ত্র সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার