August 17, 2026, 11:13 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

নড়াইলে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে পড়ে নিখোঁজ ১

আব্দুল হামিদ শেখ নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রলার থেকে পড়ে নবগঙ্গা নদীতে তলিয়ে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ ব্যক্তির নাম মনোজ পাইক (৪৫)। তিনি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার কামারগাতী গ্রামের সুনীল পাইকের ছেলে। ঘটনাটি ঘটে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কালিয়া উপজেলার কাঞ্চনপুর ঘাট এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেছে।
নিখোঁজ মনোজ পাইকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার কালুখালী এলাকায় মতুয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে খুলনার দিঘলিয়া থেকে প্রায় ৩৫ জনের একটি দলের সঙ্গে মনোজ পাইক সেখানে যান। অনুষ্ঠান শেষে শুক্রবার দুপুরে ইঞ্জিনচালিত একটি ছোট ট্রলারে করে তারা দিঘলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কাঞ্চনপুর শ্মশানঘাট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত মনোজ পাইক ট্রলার থেকে নদীতে পড়ে যান এবং তলিয়ে যান।
সঙ্গে থাকা লোকজন অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরে খুলনায় ফিরে যান। পরে স্বজনরা মোবাইল ফোনের মাধ্যমে কালিয়া থানা ও বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িকে বিষয়টি অবহিত করেন।
নিখোঁজের ভাই সবুজ পাইক জানান, তার ভাই দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। ট্রলারে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতার কারণে ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যেতে পারেন বলে তারা ধারণা করছেন।
ঘটনার পর থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ-পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার