August 18, 2026, 12:00 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

নলতা আহছানিয়া মিশনের কমিটি গঠন সম্পন্ন,মাহফুজ সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালীগঞ্জ ( সাতক্ষীরা) প্রতিনিধিঃসাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে  নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভায় এ কমিটি গঠনের কাজ সম্পন্ন হয। উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের  সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন কাজ সম্পন্ন হয়। সভায় উপস্থিত সকল সদস্য ও খান বাহাদুর আহছানুল্লাহ (রা) এর পরিবারের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট ব্যবসায়ী এ এইচ এম মাহফুজুল হককে সভাপতি , ডাঃ মোঃ নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুছ আলীকে কোষাধক্ষ্য করে আগামী ২ বছরের জন্য ৩০ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের কাজ সম্পন্ন  হয়।



ফেসবুক কর্নার