August 18, 2026, 12:01 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

নারায়ণগঞ্জ–১ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার, গণসংযোগে বিএনপি নেতাকর্মীরা

সুমন মিয়া

নারায়ণগঞ্জ–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া (দিপু)-এর পক্ষে ধানের শীষ প্রতীকের ভোটের প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি জোরদার করা হয়েছে।
তারাবো পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
প্রচারণাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ–১ আসনের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। এবার জনগণ তাদের হারানো অধিকার ফিরিয়ে নিতে প্রস্তুত। ধানের শীষই হচ্ছে জনগণের মুক্তির প্রতীক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া (দিপু) বিজয়ী হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর সাউথ (সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি), মোহাম্মদ রায়হানী (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দল), মোঃ মাহফুজ (সাধারণ সম্পাদক, জাসাস তারাবো পৌরসভা), জালাল মিয়া (সহ-সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি), আশিক মিয়া (সহ-সভাপতি), অপু মোল্লা (সাধারণ সম্পাদক, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল), মোঃ মারুফ (সভাপতি, ৫ নম্বর ওয়ার্ড জাসাস), তারিফ খান (তরুণ ছাত্রদল নেতা) ও শাহাদাত খান (৫ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা)।
নেতারা আরও বলেন, ভোটের দিন কোনো ধরনের ষড়যন্ত্র বা বাধা জনগণের রায়কে রুখে দিতে পারবে না। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
প্রচারণা কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।



ফেসবুক কর্নার