August 15, 2026, 6:56 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

পঞ্চদশ সংশোধনী: আপিল খারিজের পর মুখ খুললেন আইনমন্ত্রী

ইসমাইল হোসেন

আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিল খারিজের পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে দেশের সর্বোচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্ট-এর দেওয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলো খারিজ করে দেন। ফলে হাইকোর্টের রায় বহাল থাকে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ। এটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।’ রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখেছেন। ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, গণভোট পুনর্বহাল এবং সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বাতিলসংক্রান্ত হাইকোর্টের পর্যবেক্ষণ কার্যকর থাকছে।

২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ ৫৪টি পরিবর্তন আনে। পরে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট আবেদন করা হয়।

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোট বাতিলসংক্রান্ত সংশোধনীর ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করেন। একই সঙ্গে সংবিধানে যুক্ত ৭(ক), ৭(খ) ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা 

পরে ওই রায়ের বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল ও আপিল দায়ের করা হলেও বৃহস্পতিবার আপিল বিভাগ সেগুলো খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আয়োজনের সাংবিধানিক ভিত্তি আরও সুদৃঢ় হলো।



ফেসবুক কর্নার