August 18, 2026, 1:36 am
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

পিরোজপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার

মনিরুল ইসলাম নেসারাবাদ পিরোজপুর

 

পিরোজপুর-২ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

গতকাল নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়ন বিএনপির আয়োজনে চিলতলা বাজার এলাকায় এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

প্রচারণাকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আব্দুল্লাহ আল সৈকত বেরুনী এবং সাবেক পৌর মেয়র মো. ফরিদ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন তালুকদার, মো. কাজি কামালসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় প্রধান বক্তা বলেন, ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করতে হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে বিএনপির পক্ষ থেকে নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান।



ফেসবুক কর্নার