August 17, 2026, 7:38 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

ফুলবাড়ীয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পর্শে রাজমিস্ত্রী নিহত

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার হাসপাতাল রোড এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু হানিফ (৬০) নামে এক রাজমিস্ত্রী সরদারের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বাক্তা ইউনিয়নের চাঁদপুর (নদীপাড়) গ্রামের ইমান আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় নির্মাণকাজের সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঋণিপাড়া এলাকায় ইনছান আলী মুন্সীর নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে ৩৩ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের গ্রিড লাইন রয়েছে। পাঁচতলা ফাউন্ডেশনের ওই ভবনের তৃতীয় তলার কাজ চলাকালে আবু হানিফের নেতৃত্বে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত উচ্চক্ষমতাসম্পন্ন লাইনে তার হাত স্পর্শ করলে তিনি ছাদের ওপর লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিদ্যুৎস্পর্শে শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
সহকর্মী শ্রমিকদের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের পাশেই কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কাজ করানো হচ্ছিল। তারা কাজের ঝুঁকি নিয়ে আপত্তি জানালেও নির্মাণকাজ বন্ধ করা হয়নি। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ লাইন স্থানান্তর বা সাময়িকভাবে সংযোগ বিচ্ছিন্ন করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে জানা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার