August 17, 2026, 6:46 pm
শিরোনাম :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস বিয়ে নিয়ে গুজবে ক্ষুব্ধ পূজা চেরী, বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’ গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

বাগেরহাটে সংরক্ষিত নারী আসনে রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়নের দাবি

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট জেলায় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সমাজসেবিকা ও পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকাকে মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জনমত সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন।
রেনজিনা আহমেদ প্রিয়াংকা মোল্লাহাট উপজেলার মোল্লারকুল এলাকার বাসিন্দা এবং সাবেক অতিরিক্ত সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়) কবির আহমেদের কন্যা। তিনি পেশাগত জীবনে পাইলট ও ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন বলে দাবি করা হচ্ছে।
স্থানীয়দের মতে, তিনি গরিব-দুঃখী মানুষের আর্থিক সহায়তা, নারীদের সেলাই মেশিন প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং অসহায় শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এসব কর্মকাণ্ডের ফলে সাধারণ মানুষের মধ্যে তার ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে।
বর্তমানে তিনি মোল্লাহাট উপজেলা মহিলা দলের আহ্বায়ক হিসেবে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার কথাও উল্লেখ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
এলাকার বিভিন্ন মহল মনে করছে, অবহেলিত অঞ্চলের উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখতে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। এ লক্ষ্যে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সুদৃষ্টি কামনা করেছেন।
প্রতিক্রিয়ায় রেনজিনা আহমেদ প্রিয়াংকা বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন ও নারীদের স্বাবলম্বী করতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।



ফেসবুক কর্নার