August 16, 2026, 12:24 am
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

বিএনপির নারী কর্মীরা হামলা-হেনস্তার শিকার হচ্ছেন: রিজভীর অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

বিএনপির নারী কর্মী ও সমর্থকরা প্রতিনিয়ত একটি রাজনৈতিক দলের হামলা ও হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রার্থী পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার কারণে নারী কর্মীদের মারধর পর্যন্ত করা হচ্ছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই বিএনপির নারী কর্মীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে। নিয়মিতভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের নারীরা। কারণ, তারা নারীদের ভোটের মাঠে ব্যবহার করলেও একজন নারীকে সংসদ সদস্য প্রার্থী করেনি। এমনকি দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তার দলের প্রধান কখনো নারী হতে পারবেন না।

এ ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আচরণ দেশের জনগণ গ্রহণ করবে না বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সিনিয়র নেতা।



ফেসবুক কর্নার