August 17, 2026, 5:51 pm
শিরোনাম :
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি দৌলতপুরে তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ পুলিশের ওপর গুলি ছোড়ার অভিযোগে পিস্তল-গুলিসহ দুই যুবক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা ‘ভাগ্য ভালো রাষ্ট্রপতি হতে চাননি’ হিরো আলমকে জয়ের কড়া খোঁচা ভূমধ্যসাগরে খাবার-পানির অভাবে ১১বাংলাদেশির মৃত্যু মাগুরার মাটিতে অ্যাভোকাডো চাষ, সফল তরুণ উদ্যোক্তা নাসির আশ্রয় নেওয়া ৩লাখ ৯হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার কাবিখার ৩ লাখ ৫০ হাজার টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

মণিরামপুরে মসজিদ থেকে মাইকসেট ও ব্যাটারি চুরির অভিযোগ

মাসুম বিল্লাল মনিরামপুর যশোর

যশোরের মণিরামপুর উপজেলার জলকর রোহিতা জামে মসজিদে মাইকসেট ও একটি ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তথ্য অনুযায়ী, পাঞ্জাবি ও টুপি পরিহিত দুই ব্যক্তি মোটরসাইকেল রেখে মুসল্লির বেশে মসজিদে প্রবেশ করেন। ওই সময় মসজিদের দ্বিতীয় তলায় সংস্কার কাজ চলমান থাকায় ভেতরে তেমন কেউ ছিল না। সুযোগ বুঝে তারা মাইকসেট ও ব্যাটারি নিয়ে চলে যায় বলে ধারণা করা হচ্ছে।
পরে যোহরের আজান দিতে গিয়ে মসজিদের মুয়াজ্জিন দেখতে পান, মাইকসেট ও ব্যাটারি নেই। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মেহেদী হাসান।
ঘটনার পর মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত চোর শনাক্ত ও চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধারের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার